শর্তাবলী ও প্রাইভেসি নীতি

১. সেবার উদ্দেশ্য

DreamCheck শুধু ই-কমার্স সেলারদের ক্যাশ-অন-ডেলিভারি ঝুঁকি কমানোর জন্য কাস্টমারের ডেলিভারি হিস্ট্রি দেখায়। এই তথ্য অন্য কোনো উদ্দেশ্যে (হয়রানি, মার্কেটিং, প্রকাশ) ব্যবহার নিষিদ্ধ।

২. ডেটা শেয়ারিং

রেজিস্টার করে আপনি সম্মতি দিচ্ছেন যে আপনার API বা প্লাগইন থেকে পাঠানো ডেলিভারি ফলাফল (ফোন নম্বর, ডেলিভারড/রিটার্ন) এবং আপনার ফ্রড রিপোর্ট সমষ্টিগতভাবে অন্য সেলারদের দেখানো হবে। কাস্টমারের নাম, ঠিকানা বা অর্ডারের বিস্তারিত কখনো শেয়ার হয় না।

৩. কুরিয়ার API

আপনি যে কুরিয়ার API key দেন, তা এনক্রিপ্ট করে রাখা হয় এবং শুধু আপনার সার্চে ব্যবহার হয়। কুরিয়ারের নিজস্ব শর্ত মেনে চলার দায়িত্ব আপনার।

৪. মিথ্যা রিপোর্ট

ইচ্ছাকৃত মিথ্যা রিপোর্ট করলে অ্যাকাউন্ট বন্ধ করা হবে।

৫. কাস্টমারের অধিকার

কোনো ব্যক্তি মনে করলে তার নম্বরের বিরুদ্ধে ভুল রিপোর্ট আছে, তিনি আমাদের সাথে যোগাযোগ করে যাচাই সাপেক্ষে তা সরানোর অনুরোধ করতে পারেন। যোগাযোগ: no-reply@dreamlanceit.com